রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কোচ-ফুটবলার দ্বন্দ্ব : বিশেষ কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৪ এএম আপডেট: ০৫.০২.২০২৫ ২:২৩ এএম |


  কোচ-ফুটবলার দ্বন্দ্ব : বিশেষ কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে চিঠি দিয়েছিলেন ১৮ জন নারী ফুটবলার। সেই চিঠির প্রেক্ষিতে সাত সদস্যের জরুরি কমিটি গঠিত হয়েছিল। সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল কমিটিকে। তারা আগামী বৃহস্পতিবার বাফুফে সভাপতির নিকট প্রতিবেদন দাখিল করবে। 
আজ (মঙ্গলবার) বাফুফে ভবনে বিশেষ কমিটির প্রধান ও সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘আমরা বৃহস্পতিবারই সভাপতির নিকট প্রতিবেদন উপস্থাপন করব। আগামীকাল সভা হতেও পারে, নাও হতে পারে। সহকারী কোচিং স্টাফ/নারী উইংয়ের সঙ্গে প্রয়োজনবোধে আলোচনা হতে পারে। তবে আমরা বৃহস্পতিবার প্রতিবেদন দিচ্ছি এটা নিশ্চিত।’
রবি-সোমবার বিশেষ কমিটি ১৮ জন নারী ফুটবলারের সঙ্গে আলোচনা করেছে। আজ কমিটির সামনে হাজির হয়েছিলেন নারী দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার। তিনি প্রায় আধা ঘণ্টা কমিটির সামনে ছিলেন। তার ওপর আনীত নারী ফুটবলারদের অভিযোগ নিয়ে কমিটি জানতে চেয়েছে। সেই অভিযোগগুলো খণ্ডন করেছেন বাটলার। কমিটি সূত্রের খবর, বাটলার কয়েকজন নারী ফুটবলারের পারফরম্যান্স ও ডিসিপ্লিন নিয়ে পর্যবেক্ষণ জানিয়েছেন। সুনির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। নাম উল্লেখ না করলেও কাদের দিকে ইঙ্গিত দিয়েছেন সেটা অনেকটাই স্পষ্ট।
বাটলার খেলোয়াড়দের ওপর শৃঙ্খলা নিয়ে অসন্তুষ্ট হলেও কাঠমান্ডুতে শৃঙ্খলা ভেঙেছেন তিনি নিজেও। মনিকার মন্তব্যের পর একটি গণমাধ্যমে বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন এই কোচ। এরপর কাঠমান্ডুতে থাকা বাংলাদেশি সাংবাদিকদের দলের অভ্যন্তরে অস্থিরতার জন্য সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের কথাও ইঙ্গিত দিয়েছিলেন। বাফুফের বিশেষ কমিটি যদি কোচের শৃঙ্খলার বিষয়টি এড়িয়ে শুধু খেলোয়াড়দের শৃঙ্খলাকে কাঠগড়ায় দাঁড় করায়, তাহলে তাদের এই প্রতিবেদনও প্রশ্নের মুখে পড়বে। 
বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান অনেক সময় নির্বাহী কমিটির সভায় সশরীরে উপস্থিত থাকেন না। বিশেষ কমিটির দায়িত্ব পেয়ে টানা চারদিনই ফেডারেশনে এসে ফুটবলার-কোচের সাক্ষ্য শুনেছেন। তার নেতৃত্বাধীন কমিটি বৃহস্পতিবার সভাপতির কাছে কেমন রিপোর্ট দেন সেটাই দেখার বিষয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২