বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২
২১ আরোহী নিয়ে দ. সুদানে প্লেন বিধ্বস্ত, নিহত ১৮
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ১:১০ এএম আপডেট: ৩০.০১.২০২৫ ১:৫৫ এএম |

 ২১ আরোহী নিয়ে দ. সুদানে প্লেন বিধ্বস্ত, নিহত ১৮

দক্ষিণ সুদানে যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি হয়েছে। প্লেনটিতে ক্রু ও যাত্রীসহ মোট ২১ আরোহী ছিলেন। বাকি তিন জনকে জীবিত উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘ পরিচালিত ‘রেডিও মিরায়া’ বুধবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
রেডিওর খবরে বলা হয়েছে, বুধবার উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেলক্ষেত্র থেকে উড্ডয়ন করে প্লেনটি। এর কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলট উভয়ই প্রাণ হারিয়েছেন।
ইউনিটি রাজ্যের যোগাযোগমন্ত্রী গেটওয়েচ বিপাল জানিয়েছিলেন, বিমানবন্দর থেকে ২০ আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়। প্লেনটির রাজধানী জুবাতে যাওয়ার কথা ছিল। পরে তিনি জানান, দুর্ঘটনা কবলিত প্লেনে ২১ আরোহী ছিলেন। এর মধ্যে তিন জন বেঁচে গেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি প্লেন দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাজধানী জুবা থেকে ইরোল শহরে যাত্রী বহনকারী একটি ছোট প্লেন বিধ্বস্ত হলে কমপক্ষে ১৯ জন নিহত হন। ২০১৫ সালে রাজধানী জুবার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর যাত্রীদের নিয়ে রাশিয়া নির্মিত একটি কার্গো বিমান বিধ্বস্ত হলে কয়েক ডজন মানুষ নিহত হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪জন দগ্ধ
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
বান্দার প্রতি মহান আল্লাহর মহব্বত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
মেয়র পদে আলোচনায় চারজন
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২