শনিবার ১৩ ডিসেম্বর ২০২৫
২৯ অগ্রহায়ণ ১৪৩২
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১২:৪১ এএম আপডেট: ২৮.০১.২০২৫ ২:১৫ এএম |

 মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিক নিহত
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
পেরাক ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৮ মিটার উঁচু থেকে নিচে পড়ে যান ওই বাংলাদেশি শ্রমিক। সকাল ৯টার দিকে খবর পেয়ে একটি অগ্নিনির্বাক দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই বাংলাদেশি শ্রমিককে অচেতন অবস্থায় পান।
তিনি জানান, উদ্ধারকর্মীরা আসার আগেই অন্য কর্মীরা তাকে খোলা জায়গায় নিয়ে আসেন। এরপর উদ্ধারকারী দলের প্রধান ঘটনাস্থলেই তাকে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেন। সিপিআর হলো একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি, যা জরুরি অবস্থায় হৃৎপিণ্ড সচল এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়। তবে তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এই কর্মকর্তা আরও জানান, পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ভুক্তভোগী বাংলাদেশির নাম-পরিচয় এখনো জানা যায়নি। শুধু বয়স ৪৩ বছর বলে জানা গেছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ওসমান হাদির মাথায় গুলি
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
দুর্বৃত্তরা আগে থেকেই অনুসরণ করছিল হাদিকে, প্রচারণায়ও যুক্ত ছিল
গুলি এক পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায় অন্য দিক দিয়ে
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় দিবসের টোকেন মানি নিচ্ছে সদর দক্ষিণ উপজেলা প্রশাসন
ওসমান হাদির মাথায় গুলি
তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় অভিনন্দন মিছিল
সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি
হত্যাচেষ্টা মামলার আসামি ধরতে পুলিশের অনীহা!
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২