রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
উলভসকে হারিয়ে শীর্ষ চারে চেলসি
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১২:৩৫ এএম আপডেট: ২২.০১.২০২৫ ১২:৫৫ এএম |


 উলভসকে হারিয়ে শীর্ষ চারে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে জয় পেয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা করে নিয়েছে ব্লুজরা। ২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ২১ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ২২ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে উলভস আছে টেবিলের ১৭তম অবস্থানে। 
ঘরের মাঠে ২৪ মিনিটে উলভসের বিপক্ষে লিড নেয় চেলসি। এ সময় তোসিন আদারাবিয়ো গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর অবশ্য সমতা ফেরায় উলভস। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে পাওয়া বলে ডান পায়ে শট নিয়ে জালে জড়ান ম্যাট ডোহার্টি।
৬০ মিনিটের মাথায় ম্যাক কুকুরেলার গোলে আবার এগিয়ে যায় চেলসি। তাকে গোলে সহায়তা করেন কিয়েরনান দেসবুরি। ৬৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন ননি মাদুয়েকে। এ সময় ট্রেভোহ চালোবাহর বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান মাদুয়েকে।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জেতার জন্য অবশ্য এর চেয়ে বেশি গোলের প্রয়োজনও হয়নি চেলসির।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২