মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬
৫ ফাল্গুন ১৪৩২
‘পাহাড় কাটায় টম অ্যান্ড জেরি খেলা আর চলবে না’ : পরিবেশ উপদেষ্টা
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:২৬ এএম আপডেট: ২০.০১.২০২৫ ২:২৭ এএম |

  ‘পাহাড় কাটায় টম  অ্যান্ড জেরি খেলা  আর চলবে না’ : পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রামে পাহাড় কাটা নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘রাতেও পাহাড় কাটা হয়। এজন্য রাতে পাহারা দিতে হবে। এটি সবার দায়িত্ব।’
রোববার সকালে নগরের থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম সিটি করপোরেশনের পলিথিনবিরোধী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।
মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাগত বক্তব্য এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধ ও প্লাস্টিক দূষণ প্রতিরোধ বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব সিদ্বার্থ শংকর কুন্ডু। বক্তৃতা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া প্রমুখ।
পরে দুপুরে কাজির দেউড়ি বাজার ও বিকেলে নগরের আকবরশাহ এলাকায় পাহাড় পরিদর্শন করেন সৈয়দা রিজওয়ানা। এ সময় কালিরছড়া খালের সীমানা নির্ধারণ করে প্রতিরোধ দেয়াল নির্মাণে চসিক, সিডিএ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, ‘কোনো দলের ব্যানারে কেউ পাহাড় কাটতে পারবেন মনে করলে ভুলে যান। সরকার এতদিন নমনীয়ভাবে সবকিছু করেছে। এখন আইনের প্রয়োগ করা হবে।’














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
এমপি-মন্ত্রিদের শপথ আজ
নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
রোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ স্থগিত
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২