শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় ডিবির অভিযানে গ্রেপ্তার দুই
ক্যাভার্ড ভ্যানের পাটাতন কাটতেই বেরিয়ে এলো দেড় মন গাঁজা
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১:২১ এএম আপডেট: ১৭.০১.২০২৫ ১:৪৯ এএম |


ক্যাভার্ড ভ্যানের পাটাতন কাটতেই  বেরিয়ে এলো দেড় মন গাঁজাঅভিনব কায়দায় পাচারকালে দেড় মন গাঁজাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ১৫ জানুয়ারি বুধবার রাতে কুমিল্লা নগরীর ডুলিপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আরেফুল ইসলামের নেতৃত্বে এই এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ করিম খান। 
গ্রেফতারকৃতরা হলো চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার নোয়াদ্দা গ্রামের বাসিন্দা কৃষ্ণা সরকার (৩২) ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর গ্রামের মোঃ মামুন মিয়া (২৮)। 
ওসি সাজ্জাদ করিম খান জানান,, গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল ডুলিপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তবর্তী এলাকা বিবিরবাজার থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কমুখী একটি কাভার্ড ভ্যানকে করে পুলিশ। এ সময় ট্রাকটি থামিয়ে তল্লাশী করা হয়? তবে কাবার ভ্যানের মূল কম্পার্টমেন্টে কিছুই পাওয়া যায় নি? কিন্তু কাভার্ডভ্যানের মূল কম্পার্টমেন্টের সাথে পাটাতনের মাপে মিল না হওয়ায় পুলিশের আরও সন্দেহ জাগে। পরে পাঠাতনের নিচে লোহার তৈরি আলাদা কম্পার্টমেন্ট কেটে বের করা হয় দেড় মন গাঁজা। 
উপ পরিদর্শক আরেফুল ইসলাম জানান, মাদক কারবারি কৃষ্ণা নিজেই কাভার ব্যান্ডটি চালনা করছিল। তার বিরুদ্ধে আগেরও মাদকের মামলা রয়েছে। গত তিন মাস আগে তাকে একবার গ্রেফতার করা হয় সে আবার জামিনে এসে মাদকের কারবার শুরু করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি আল্লাহ যেন পূরণ করেন
‘ক্রসফায়ার’ থেকে আবুকে বাঁচাতে পিতার অবদানের কথা তুলে ধরলেন মনির চৌধুরী
প্রবাসে যাওয়ার একদিন পরই মুরাদনগরের তরুণ রিফাতের মৃত্যু
ঢাকা থেকে লুট হওয়া ট্রাকভর্তি ৯টি নতুন মোটরসাইকেল লাকসাম থেকে উদ্ধার!
সবুজে সেজেছে ফসলের মাঠ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গণভোটের ফল সংশোধন
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার ইন্তেকাল
এগ্রো-প্রোডাক্টকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
সরকারি দাম তোয়াক্কা না করেই বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস
নিমসার বাজারে চাঁদাবাজি অভিযানে গ্রেপ্তার৯
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২