নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লার সমস্যা সমাধানে বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি, সময় তো কম, ইনশাল্লাহ আল্লাহ পূরণ করবেন, আমি সকলের দোয়া চাই।
গতকাল কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর পিতার জানাজা পূর্বে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মনিরুল হক চৌধুরী।
কুমিল্লার সমস্যা সমাধানে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে মনিরুল হক চৌধুরী বলেন- ‘আপনাদের কাছে দোয়া চাই। বৃদ্ধ বয়সে ওয়াদা দিয়েছি- সময় তো কম, ইনশাআল্লাহ আল্লাহ পূরন করবেন। মালিক আল্লাহ। আমার কিচ্ছু করার ক্ষমতা নাই, আমি আল্লাহর উপর ভরসা করেছি। আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন, দোয়া করবেন যেন আমার দায়িত্বও পালন করতে পারি।’
মনিরুল হক চৌধুরী বলেন- ‘৬৩ বছরের রাজনীতিতে কথা দিয়ে কথা রাখি নাই, এমন প্রমান নাই। আমাদের প্রিয় কুমিল্লা শহরে সমস্যা অনেক। এগুলো কিভাবে সমাধান করবো গত কয় দিন কাগজ নিয়ে হাঁটছিলাম। হাঁত কাপতে থাকে, হৃদয় কাঁপতে থাকে এগুলো কি করে করবো, আপনাদের কাছে দোয়া চাই। আমার জন্য দোয়া করার আগে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে কবুল করে নেন’
