শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
জুলাই আন্দোলনে হত্যা: আরেক মামলায় হাসিনার বিরুদ্ধে অভিযোগপত্র
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ২৮.০২.২০২৬ ১:২০ এএম |



  জুলাই আন্দোলনে হত্যা:  আরেক মামলায়  হাসিনার বিরুদ্ধে  অভিযোগপত্রনিজস্ব প্রতিবেদক: চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার গুলশানে আবুজর শেখ নামে ২৪ বছরের এক যুবককে গুলি করে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের এসআই ইসরাইল হোসেন গত ১৮ ফেব্রুয়ারি এ অভিযোগপত্র জমা দেন। বিষয়টি সাংবাদিকরা জানতে পারেন শুক্রবার।
প্রসিকিউশন পুলিশেরএসআই মোক্তার হোসেন বলেন, "শেখ হাসিনাসহ ২২ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে অভিযোগপত্রে।"
শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক বস্ত্র ও পাঠ মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক এমপি মির্জা আজম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অভিযোগপত্রে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় প্রগতি সরণির বারিধারা জেনারেল হাসপাতালের সামনে ছাত্র-জনতার মিছিল চলছিল। তখন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে ‘গুলি’ চালায়।
এ সময় আবুজর শেখ গুলিবিদ্ধ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।
আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ জুলাই মারা যান আবুজর শেখ। এ ঘটনায় তার মা ছবি খাতুন ২০২৪ সালের ১৬ নভেম্বর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন।
এর আগে জুলাই আন্দোলনের সময় ঢাকার শেরেবাংলা নগর এলাকায় যুবদল নেতা হাফিজুর রহমান সুমন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২