বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৪ ফাল্গুন ১৪৩২
হোমনায় ফসলি জমির মাটি কাটার অভিযোগ ভেক্যু চালককে ৫০ হাজার টাকা জরিমানা
এমএ কাশেম ভূঁইয়া-হোমনা
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১:০১ এএম |



 হোমনায় ফসলি জমির মাটি কাটার অভিযোগ ভেক্যু চালককে ৫০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার হোমনায় ফসলি জমি থেকে ভেক্যু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সাইফুল ইসলাম নামে একজনকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
উপজেলার চান্দেরচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে ১৬জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে এ জরিমানা করেন, ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের।
সূত্রে জানা যায়, হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণপাড়ার একটি ফসলি জমি থেকে প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কেটে নিচ্ছিলেন ভূমি খেকুরা। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌছে অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এবং অনুমতি ছাড়া মাটি কাটার দায়ে চান্দেরচর গ্রামের সাইফুল ইসলাম নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হোমনা থানার পুলিশ প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া কোনো ফসলি জমির মাটি কাটা যাবে না। অবৈধভাবে প্রচলিত আইনের বাহিরে জমি থেকে মাটি কাটার অভিযোগে সাইফুল নামের একজনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
উদ্বোধনের ২০ বছর পর চালু হলো নাঙ্গলকোটের গোহারুয়া ২০ শয্যা সরকারি হাসপাতাল
বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটায় রাতভর অভিযান; ৩ ট্রাক জব্দ , জরিমানা আদায়
থানা-পুলিশ ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে : এমপি হাসনাত আব্দুল্লাহ
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের তদারকি অভিযান॥ ৩১ হাজার টাকা জরিমানা
রমজানে ব্রাহ্মণপাড়ায় খেজুর ও ফলের বাজারে চড়া দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সংরক্ষিত নারী আসনে এমপি হতে আগ্রহী কুমিল্লার ৪ নেত্রী
শাসনগাছায় সড়কে চাঁদা আদায়, আইনি ব্যবস্থার নির্দেশ জেলা প্রশাসকের
সারা দেশে ভূমিকম্প অনুভূত
কুমিল্লা থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত চট্টগ্রামের এমপি নুরুল আমিন
সেই ভবনের গ্যাস লাইন ছিল অবৈধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২