শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রিয়ালকে উড়িয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:৫৭ এএম |



রোববার (১২ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে স্প্যানিশ সুপার কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচের পঞ্চম মিনিটেই কিলিয়ান এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে। তিনি যেন মৌচাকে ঢিল ছুড়লেন। এরপর বার্সা একের পর এক রিয়ালকে হুল ফোটাল। প্রথমার্ধেই চার-চারবার রিয়ালের জালে বল জড়াল। ছিটকে দিলো শিরোপা জয়ের সম্ভাবনার দুয়ার থেকে।
শেষ পর্যন্ত রিয়ালকে ৫-২ গোলে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কোপার রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তোলে কাতালানরা। অন্যদিকে শিরোপা জয়ে বার্সেলোনাকে ছোঁয়ার সুযোগ হারিয়ে আরও একবার রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো রিয়ালকে।
ম্যাচের পঞ্চম মিনিটে পাল্টা আক্রমণে উঠে এমবাপ্পের গোলে পিছিয়ে পড়া বার্সেলোনাকে ২২ মিনিটে সমতায় আনেন উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। দারুণ দক্ষতায় ডি বক্সে ঢুকে গোল করেন তিনি।
৩৬ মিনিটের মাথায় পেনাল্টি পায় বার্সা। আর পেনাল্টি থেকে রবার্ট লেভানডোভস্কির গোলে এগিয়ে যায় তারা। ৩৯ মিনিটে সতীর্থের বাড়ানো লম্বা ক্রসে হেড নিয়ে রাফিনহা গোল পেলে ব্যবধান বেড়ে হয় ৩-১! বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে (৪৫+১০) আলেজান্দ্রো বালদে গোল করলে ৪-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হানসি ফ্লিকের শিষ্যরা।
বিরতি থেকে ফিরেই রাফিনহা তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে বার্সেলোনা এগিয়ে যায় ৫-১ গোলে। অবশ্য একটু পরই দশজনের দলে পরিণত হয় বার্সা। ম্যাচের ৫৬ মিনিটে গোলরক্ষক ওজসিয়েচ সাজেসনি লাল কার্ড দেখেন।
৬০ মিনিটের মাথায় ফ্রি কিক পায় রিয়াল। ফ্রি কিক থেকে রদ্রিগো গোল করে ব্যবধান কমান (৫-২)। বাকি সময়ে অবশ্য আর কোনো গোল শোধ দিতে পারেনি রিয়াল। আর বার্সাও পারেনি ব্যবধান বাড়াতে। তাতে ৫-২ গোলে রিয়ালকে উড়িয়ে আরও একটি সুপার কোপার শিরোপা শোকেসে তোলে বার্সেলোনা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২