রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১:৪৪ এএম |




  ম্যাচ শুরুর আগে সরে দাঁড়ালেন ওসাকা

চোটের কাছে হার মেনে অস্ট্রেলিয়ান ওপেনে আগেভাগে পথচলা শেষ হয়ে গেল নাওমি ওসাকার। তৃতীয় রাউন্ডে কোর্টে নামার ঘণ্টা দুয়েক আগে এই সিদ্ধান্ত জানান জাপানিজ তারকা।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে শনিবার রাতের সেশনে স্বাগতিক খেলোয়াড় ম্যাডিসন ইংলিসের বিপক্ষে কোর্টে নামার কথা ছিল ওসাকার। ম্যাচটির জন্য দুই ঘণ্টা আগে ওয়ার্ম-আপও করেন এখানে দুইবাার শিরোপা জেতা তারকা।
তখন পেটে ব্যথা অনুভব করেন ১৬তম বাছাই ওসাকা। এই সমস্যায় আগেও ভুগতে হয়েছে তার।
সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ২০১৯ ও ২০২১ আসরে নারী এককের চ্যাম্পিয়ন ওসাকা জানান, আগের ম্যাচেও ব্যথা অনুভব করেছেন তিনি।
“ভেবেছিলাম ব্যথা সয়ে খেলা চালিয়ে যেতে পারব। গত ম্যাচও কিছুটা ব্যথা নিয়ে খেলেছিলাম এবং ভেবেছিলাম, এই ম্যাচের আগে কিছুটা বিরতি নিলে, আমি এটা সহ্য করে খেলতে পারব।”
শেষ পর্যন্ত যদিও ব্যথার কাছে হার মানতে হলো মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা। ২০১৮ ও ২০২০ সালের ইউএস ওপেনের এককেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ২৮ বছর বয়সী এই তারকা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২