সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটক
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১২:৫০ এএম আপডেট: ১০.০১.২০২৫ ২:০১ এএম |

 মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ অভিবাসী আটকঅভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে মালয়েশিয়া। যার অংশ হিসেবে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ১৫৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
বুধবার (৮ জানুয়ারি) মধ্যরাতে রাজ্যের শাহ আলম এলাকার সেকশন-১২ এর নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
স্থানীয় সময় রাত ১টায় শুরু হওয়া অভিযানে ৪০০ অভিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করে মালয়েশিয়ার ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন অনুযায়ী ১৩৪ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়। তাদের মধ্যে বাংলাদেশি ৬৪ জন, ইন্দোনেশিয়ান ৫৬ জন, মিয়ানমারের ২৭ জন, নেপালী ৫ জন ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, অভিযানে দেখা যায়, নির্মাণস্থলের বেশ কয়েকটি তলা বিদেশি শ্রমিকদের আবাসিক আবাসন হিসেবে ব্যবহৃত হচ্ছিল। যা অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল। 
তিনি আরো জানান, অভিবাসন আইন ও প্রবিধানের অধীনে অপরাধকারী বিদেশিদের বিরুদ্ধে প্রয়োগ জোরদার করা অব্যাহত থাকবে। পুলিশ নিয়োগকর্তা, প্রাঙ্গণের মালিক অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কোনো আপস করবে না।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২