রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ০৯.০১.২০২৫ ২:০৬ এএম |


 দুই ম্যাচ নিষিদ্ধ ভিনিসিউস


নিষেধাজ্ঞা এড়াতে পারলেন না ভিনিসিউস জুনিয়র। গত শুক্রবার (০৩ জানুয়ারি, ২০২৫) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচে গোলরক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে লাল কার্ড দেখেছিলেন ভিনিসিউস। এবার সেই লাল কার্ডের ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) তাকে লা লিগায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
এই নিষেধাজ্ঞার ফলে লা লিগায় আগামী ১৯ জানুয়ারি লাস পালমাস ও ২৬ জানুয়ারি রিয়াল ভায়োদোলিদের বিপক্ষের ম্যাচে খেলতে পারবেন না। তবে আগামীকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে কোনো বাধা নেই তার।
ভ্যালেন্সিয়ার বিপক্ষের ম্যাচের ৭৮ মিনিটে গোলরক্ষক স্টোল দিমিত্রিয়েভস্কিকে ঘাড়ে ধাক্কা দেন ভিনি। এরপর রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। লাল কার্ড দেখে মাঠেই মেজাজ হারান ভিনি। তেড়ে যেতে চেষ্টা করেন রেফারির দিকে। তখন সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে একবার ধরে-বেঁধে মাঠের বাইরে নিয়ে আসেন।
অবশ্য যে কারণে ভিনিকে কার্ড দেওয়া হয়েছিল কার্লো আনচেলোত্তির মতে সেটা লাল কার্ড পাওয়ার মতো ঘটনা ছিল না। তাই তারা ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারের লাল কার্ডের বিপরীতে আপিল করেছিলেন। কিন্তু সেই আপিল আবেদন টিকেনি।
অবশ্য ম্যাচ শেষ হওয়ার পর পরই ভিনিসিউস তার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
সাত্তার খান শপিং কমপ্লেক্সের ছয় তলার একটি গোডাউনে আগুন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২