রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
অলিম্পিকেও গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ১২:৫৪ এএম আপডেট: ০৯.০১.২০২৫ ২:০৫ এএম |

 অলিম্পিকেও গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন গঠনতন্ত্র সংশোধনের জন্য কমিটি গঠন করেছে। শীর্ষ দুই ক্রীড়া ফেডারেশনের পর বাংলাদেশের অন্যতম বড় ক্রীড়া প্রতিষ্ঠান বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনও গঠনতন্ত্র সংশোধন ও যুগপোযোগী করার উদ্যোগ গ্রহণ করেছে। 
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন সম্প্রতি নির্বাহী সভায় গঠনতন্ত্র যুগোপযোগী করার বিষয়ে আলোচনা করে। এরই আলোকে গত পরশু ছয় সদস্য বিশিষ্ট একটি কমিঠি গঠন হয়েছে। সেই কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের সাবেক সচিব আখতার হোসেন খানকে। 
এই কমিটির অন্য সদস্যরা হলেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে গঠিস সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা, সার্চ কমিটির অন্যতম সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব), জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া সাজিয়া আফরিন। এই কমিটির সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব)। গঠনতন্ত্র পর্যালোচনা বিষয়ক কমিটিতে বিওএ বর্তমান নির্বাহী কমিটি এবং বিওএ সচিবালয়েরও কেউ নেই।
ছয় সদস্য বিশিষ্ট এই কমিটিকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে বিওএ গঠনতন্ত্র পর্যালোচনা করে যুগোপযোগী করার সুপারিশ করার অনুরোধ করা হয়েছে। কমিটির আহ্বায়ক আখতার হোসেন খান নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী,‘ বিওএতে গঠনতন্ত্র সংক্রান্ত বিষয়ে ইতোপূর্বে কিছুটা কাজ করা রয়েছে। পাশাপাশি আইওসি’রও একটি নির্দেশনা রয়েছে। এই দু’টির সম্মিলনে আমরা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যেই পর্যালোচনা প্রতিবেদন পেশ করতে পারব।’
এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর এটি বিওএ নির্বাহী সভায় উঠার কথা। নির্বাহী সভা থেকে পরবর্তীতে বার্ষিক সাধারণ সভায় উত্থাপিত হতে হবে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য। গঠনতন্ত্র সংশোধন/পরিবর্তনে এজিএমে পাশের পাশাপাশি আইওসি ও ওসিএ থেকেও অনুমোদনের প্রয়োজন পড়বে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২