বুড়িচংয়ের ভারেল্লায় আলীগ-যুবলীগ ও ছাত্রলীগের কমিটি
আলমগীর হোসেন, বুড়িচং
গতকাল ৫এপ্রিল বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে এতবারপুর দাখিল মাদ্রাসা মাঠে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী এড. আব্দুল মতিন খসরু এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান মো: সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো: ইদ্রিস ভুইয়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান (রব), সিরাজুল ইসলাম ঠিকাদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড. রেজাউল করিম। হাজী চান মিয়া ভুইয়ার সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়নামতি ইউপি চেয়ারম্যান লালন হায়দার, ভারেল্লা ইউনিয়ন আলীগের সভাপতি মফিজুল ইসলাম, সেক্রেটারী মো: মফিজুল ইসলাম ঠিকাদার, মনিরুল ইসলাম চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ওমর ফারুক, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন ভুইয়া ও আলী আক্কাস প্রমুখ। কর্মী সভা শেষে সর্বসম্মতিক্রমে ভারেল্লা দক্ষিন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ফরিদ উদ্দিন ভুইয়া ও সেক্রেটারী মো: সুন্দর আলীকে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি, যুবলীগের সভাপতি আবু তাহের ভুইয়া ও ফারুক আহম্মদ ভুইয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি এবং ছাত্র লীগের সভাপতি মো: মহি উদ্দিন ও সোহেল রানাকে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন সাবেক আইন মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু এম পি।




