চৌদ্দগ্রামে আলোকিত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে- মেয়র মিজান
Share
কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে ‘মাদক কে না বলুন, সমাজকে রক্ষা করুন’ এ স্লোগানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান। মেয়র মিজানুর রহমান বলেন, চৌদ্দগ্রামকে যেকোন মূল্যে মাদক মুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা হবে। তিনি চৌদ্দগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন। কারণ, মাদক এমন একটি নেশা, যে নেশা অনেক পরিবারকে ক্ষতিগ্রস্থের দিকে নিয়ে যায়। তিনি বলেন, সমাজের সবাই যদি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে তাহলে চিরতরের জন্য মাদকমুক্ত হবে। মাদক থেকে সরে এসে আলোকিত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। আজকের এই আয়োজন মাদক বিরোধী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ও মাদকসেবীদের বিরুদ্ধে। আসুন এ সভা থেকে অঙ্গীকার করি মাদকমুক্ত চৌদ্দগ্রাম গড়ে তুলি। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান। উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, জগন্নাথ দিঘি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক, আলকরা ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম, মুন্সীর হাট ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজ আলম, গুণবতী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও মিয়ার বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমান উল্লা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: মোতাহের হোসেন। ঢাকা থেকে আগত ইত্যাদির ডিজিটাল নানা-নাতিসহ একঝাঁক শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানটি কুমিল্লা বৈশাখী সাংস্কৃতিক সংগঠনের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে সমাপ্ত হয়। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বৈশাখী সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হেদায়েত রসুল মুসু। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জিয়াউর মোস্তফা রবিন, টিপু, মামুন, রুমী, বৃষ্টি লাবণ্য, নিশু প্রমুখ। কুমিল্লার স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন জাফর সাদেক ও লিউসা।


আপনার মতামত দিন
 আপনার নাম :
 ঠিকানা :
ই-মেইল :
আপনার কমেন্ট :
 
শিরোনাম
  • বৃষ্টিহীন আষাঢ়ে অস্বস্থিকর গরম
  • রানাপ্লাজায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রেল মন্ত্রণালয়ের চেক
  • কুমিল্লা নগর উন্নয়নে বিশ্ব ব্যাংকের প্রতিনিধির মতবিনিময়
  • ঢেঁড়স ক্ষেতে অজ্ঞাত শিশু!
  • বুড়িচংয়ে অস্ত্রধারী ডাকাত গ্রেফতার
  • স্বস্তিতে কুমিল্লার বিনিয়োগকারীরা
  • বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সভা
  • গরমে কুমিল্লায় বেড়েছে ফ্রিজ ও ফ্যান বিক্রি
  • বুড়িচংয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১
  • নাঙ্গলকোট সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচিত
  • উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসা যন্ত্রপাতি বিতরণ শুরু
  • সর্বশেষ সংবাদ

    অনলাইন জরিপ
     
    • আজকের প্রশ্ন?
    •  
      বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের মধ্য দিয়ে জাতি ৪২ বছরের কলঙ্কমোচন শুরু হলো। বাকি যুদ্ধাপরাধীদের বিচারও দ্রুত করা উচিত বলে আপনি মনে করেন কি ?
      āĻšā§āϝāĻžāρ āύāĻž

      পুরোনো ফলাফল
    আর্কাইভ
    < Jun 2013 >
    রবিসোমমঙ্গলবুধবৃহ শুক্রশনি
          








    ১০
    ১১
    ১২
    ১৩
    ১৪
    ১৫

    ১৭
    ১৮
    ১৯
    ২০
    ২১
    ২২
    ২৩
    ২৪
    ২৫

    ২৭
    ২৮
    ২৯
    ৩০