শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
মতবিনিময় সভায় এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০১ এএম আপডেট: ২০.০৬.২০২৬ ১:২৯ এএম |


 কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে  কাজ করতে হবেনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। অপরিকল্পিত নগরায়ন ও সমন্বয়হীন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে নগরীর বিভিন্ন সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। এসব সমস্যা সমাধানে জনপ্রতিনিধি, উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নগরীর মনির টাওয়ারস্থ হলরুমে অনুষ্ঠিত ‘কুমিল্লা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা’-য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এমপি মনিরুল হক চৌধুরী।
 কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে  কাজ করতে হবে
দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এবং মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াশিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া স্বপন, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক পাভেলুর রহমান, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, “কুমিল্লা পৌরসভার বয়স ১৭৫ বছর এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠারও এক যুগের বেশি সময় পার হয়েছে। কিন্তু এত দীর্ঘ সময়েও সিটি করপোরেশনের সীমানা এক ইঞ্চিও বাড়ানো হয়নি। এ দায় কুমিল্লার রাজনৈতিক নেতৃত্ব এড়াতে পারে না।”
তিনি বলেন, “এখন সময় এসেছে সবাই মিলে কুমিল্লার উন্নয়নে কাজ করার। আমি এমপি, ইয়াছিন সাহেব মন্ত্রী, আবু উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং টিপু সিটি করপোরেশনের প্রশাসক-আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে কুমিল্লার উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।”
মাদকমুক্ত কুমিল্লা গড়ার আহ্বান:
কুমিল্লায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য বলেন, “কুমিল্লা এখন মাদকে সয়লাব। মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই তরুণ সমাজকে রক্ষায় মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “কুমিল্লার উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। উন্নয়নের স্বার্থে যেখানে প্রয়োজন, আমি একজন কর্মী হিসেবে সেখানে উপস্থিত হব।”

জলাবদ্ধতা নিরসন হবে অগ্রাধিকার:
মতবিনিময় সভায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব দিয়েছেন। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”
তিনি বলেন, “বর্তমানে কুমিল্লার সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। তাই এমপি মহোদয় ও সিটি করপোরেশন প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জলাবদ্ধতা নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নগরীর অন্যান্য সমস্যাও চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
সভায় মহানগর ও জেলা বিএনপির নেতারা কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে নগরীর বিভিন্ন অবকাঠামোগত সমস্যা, যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা ও নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২