বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৪১ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৫০ এএম |



 কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০ কুমিল্লা প্রতিনিধি।। 
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিআরটিসি বাস উল্টে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। 
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী বিআরটিসি বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানের আইল্যান্ডের ওপর উঠে যায়। একপর্যায়ে বাসটি উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ১০ জন আহত হন। 
বাসের এক যাত্রী জানান, হঠাৎ করেই বাসটি দুলতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাসটি আইল্যান্ডের ওপর উঠে উল্টে যায়। এ সময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করেন। 
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ জাকির সিকদার জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২