তিতাস,
প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলায় থানা গেইটে বাদীর ওপর হামলা করে
বিবাদী পক্ষের লোকজন। এসময় ৩ জন আহত হয়েছে এবং পুলিশ হামলা কারীদের ৩ জনকে
আটক করেছেন।
আহতরা হলেন শাহ আলম,রুবেল ও ফাহিম। আটকৃতরা হলেন হামলাকারী তাহের আলী,ফাহিম ও সাগর।
পুলিশ
ও অভিযোগকারী সুত্রে জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামে
জায়গাজমি নিয়ে চাচা ভাতিজার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় ভাতিজা তাহের
আলী কর্তৃক চাচা শাহ আলম(৪৩) গুরতর আহত হয়।
আহত শাহ আলম হাসপাতালে
চিকিৎসা নিয়ে, থানায় এসে লিখিত অভিযোগ দিয়ে বাড়ি যাওয়ার পথে গৌরীপুর -হোমনা
সড়কে ধাওয়া করে প্রতিপক্ষের ভাতিজা তাহের আলী, ফাহিম ও সাগর। তারা ভয়ে
পুনরায় থানায় চলে আসলে,পিছু পিছু তারাও এসে থানার সামনে আহত শাহ আলম ও সাথে
থাকা লোকজনের ওপর হামলা করে ইট দিয়ে আঘাত করে।এসময় উভয় পক্ষ হাতাহাতি এবং
একে অপরকে লক্ষ করে ইট নিক্ষেপ করে। এসময় থানা পুলিশ এসে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী ৩ জনকে আটক করে।
বাদী শাহ আলম বলেন, কিছু
দিন পূর্বে ভাতিজা তাহের আলী আমাকে মারধর করেছে, ওই ঘটনায় আমি থানায় অভিযোগ
করলে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেয়।
আজকে আবার পুরনো বিষয় নিয়ে
আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা করে তাহের,সাগর ও ফাহিম। আমি তিতাস
হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ দিয়ে বাড়ি যাওয়ার পথে
গৌরীপুর হোমনা সড়কে পথরোধ করে তাহের, ফাহিম ও সাগর।আমরা ভয়ে পুনরায় থানায়
চলে আসি। এখানেও এসে রক্ষা পাইনি তাদের হাত থেকে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
তিতাস
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন,থানার গেইটে বাদীর ওপর
হামলার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এবং এঘটনায় আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
