রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় স্বামীর সঙ্গে অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ১৪.০৬.২০২৬ ১:২৬ এএম |






  ব্রাহ্মণপাড়ায় স্বামীর  সঙ্গে অভিমান করে  গৃহবধূর আত্মহত্যাব্রাহ্মণপাড়া সংবাদদাতা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহ ও মনোমালিন্যের জেরে মোছা. দিলরোবা (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে৷ শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর গ্রামে এ ঘটনা জানা যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে মকিমপুর গ্রামের রজব আলীর ছেলে মো. মিজান (৩৫)-এর সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক মোছা. দিলরোবার বিয়ে হয়। তিনি মিজানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। বিয়ের পর থেকে স্বামীর প্রথম স্ত্রীর বাড়িতে যাতায়াতকে কেন্দ্র করে প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্য ও কথাকাটাকাটি হতো। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে একই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি ও বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ বসতঘরের মাঝের কক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিলরোবা। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
২৬ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা লাকসাম থেকে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২