প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:২৩ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৪৯ এএম |
কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর লক্ষাধিক টাকাসহ কুড়িয়ে পাওয়া
মানিব্যাগ ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কলা বিক্রেতা। বুধবার বিকেলে উপজেলার
গুনবতী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গুনবতী ইউনিয়নের ফুলের নাওড়ী
গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ আরমান হোসেনের মানিব্যাগটি বুধবার দুপুর
১টায় বাজারের পোস্ট অফিস সড়কে পড়ে যায়। মানিব্যাগে সৌদি ৩২০০ এর বেশি
রিয়াল ছিল। যা বাংলাদেশী লক্ষাধিক টাকার বেশি। কিছুক্ষণ পর মানিব্যাগটি
কুড়িয়ে পান কলা বিক্রেতা আলী আক্কাস। বিষয়টি বাজার পরিচালনা কমিটি অবহিত
হয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মানিব্যাগটি প্রকৃত মালিকের নিকট
হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির জয়েন্ট
সেক্রেটারি কাজী রেজাউল, প্রবাসী আরমান হোসেন ও কলা বিক্রেতা আলী আক্কাসসহ
নেতৃবৃন্দ। এতে প্রশংসায় ভাসছেন বাজার কমিটি ও কলা বিক্রেতা আলী আক্কাস।
গুনবতী
বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক অলি আহমেদ ভেন্ডার বুধবার রাতে বলেন,
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নগদ টাকাসহ মানিব্যাগটি প্রকৃত মালিকের নিকট
হস্তান্তর করা হয়েছে।