বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গ্রেডিং স্টিকার হস্তান্তর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৪১ এএম আপডেট: ১৮.০৬.২০২৬ ১:৫০ এএম |




 কুমিল্লায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  গ্রেডিং স্টিকার হস্তান্তরনিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কুমিল্লা জেলার আয়োজনে গ্রেডিং স্টিকার হস্তান্তরকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকাল ৪ টায় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যুগ্ম সচিব (অতিরিক্ত পরিচালক খাদ্য ভোক্তা সচেতনতা, ঝুঁকি ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা) মোঃ কাওছারুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মনিটরিং অফিসার ইসফাক ওয়াহেদ বিন রহিম। সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া।
মতবিনিময় সভায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্টকে (এ গ্রেড) গ্রেডিং স্টিকার হস্তান্তর করেন অতিথিবৃন্দ। ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্টের পক্ষে গ্রেডিং স্টিকার গ্রহন করেন পরিচালক হাজী মোঃ ইকবাল আহমেদ ও তার ছোট ভাই কৌশিক আহমেদ বশির।
এসময় কুমিল্লা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মঞ্জুর আলম ভূঁইয়া উপস্থিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই এইচএসসি পরীক্ষার্থী
একমাসের মধ্যে যানজটমুক্ত হবে কুমিল্লা নগরী
কুমিল্লায় কিশোরীকে সংঘবব্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
সুবর্নপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মিজানুর রহমান গোলদার
কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
হাসপাতাল থেকে কারাগারে জিসান
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হাইকোর্টে মোবাশ্বের আলমের রুল নিষ্পত্তির নির্দেশ
অসম্ভব একটা চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২