বুধবার ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩
নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪০ এএম |





 নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মধ্যে সংঘর্ষ
আর কয়েক ঘণ্টা পর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। মাঠের লড়াইয়ের আগে নিউইয়র্কে দল দুটির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় ম্যানহাটনের বিখ্যাত টাইমস স্কয়ারে দুই দলের সমর্থকদের একাংশ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি ও পতাকা হাতে থাকা সমর্থকদের সঙ্গে আলজেরিয়ার সমর্থকদের বাক্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। ঘটনাস্থলে নারী ও শিশুসহ অনেক দর্শকও উপস্থিত ছিলেন।
বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় কানসাস সিটিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও আলজেরিয়া। ম্যাচটিকে সামনে রেখে টাইমস স্কয়ারে আর্জেন্টিনা সমর্থকরা দলকে সমর্থন জানাতে জমায়েত হয়েছিল। একই সময়ে সেখানে আলজেরিয়ার সমর্থকরাও উপস্থিত ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মৌখিক তর্ক-বিতর্ক থেকেই উত্তেজনার শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্বকাপের শুরুর দিকেই এমন অপ্রীতিকর ঘটনা কিছুটা আলোচনার জন্ম দিলেও অন্য অনেক আয়োজক শহরে ভিন্ন দেশের সমর্থকদের একসঙ্গে উৎসব উদ্‌যাপনের ছবিও দেখা গেছে। এদিকে, আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২