বুধবার ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনেই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:৪০ এএম |


 


 অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনেই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

ক্রীড়াঙ্গনে চলছে ফুটবল দামামা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চললেও ক্রিকেটারদের নজর সেই ফুটবলে। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ক্রিকেট পাড়ায় জমে ওঠেছে কথার লড়াই। এর মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দিনেই দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। অজিদের বিপক্ষে বুধবার পুরুষ দল টি-টোয়েন্টি সিরিজ এবং নারীরা মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে।
সম্প্রতি ওয়ানডে সিরিজে প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে জশ ইংলিসদের ২-১ ব্যবধানে হারানোর পর এবার টাইগারদের সামনে টি-টোয়েন্টির লড়াই। তিন ম্যাচ সিরিজের সবগুলোই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের সাগরিকায়। আগামীকাল বেলা দুইটায় সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-সবুজের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে মোট ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ, এর মধ্যে জয় ৪টি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলা একমাত্র সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। অজিদের বিপক্ষে দ্বিতীয়বার কুড়ি ওভারের সিরিজ খেলতে নামছে টাইগাররা। ওয়ানডে সিরিজের মতো এখানেও আধিপত্য ধরে রাখতে চাইবে লিটনের দল।
পুরুষ দলের ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা পরেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানো টাইগ্রেসরা এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়তে চায়। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত অজিদের কোনো ম্যাচ হারাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সবশেষ সিরিজেও হয়েছিল ধবলধোলাই।
অস্ট্রেলিয়া ছাড়াও বিশ্বকাপে বাংলাদেশের সামনে আরও তিন কঠিন প্রতিপক্ষ। গ্রুপ পর্বে পর্যায়ক্রমে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে মারুফা-জ্যোতিরা। এই চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। দুই ম্যাচ জিতলেও থাকবে সমীকরণের মারপ্যাঁচ। তবে পথটা কঠিনই বলা চলে।
এদিকে ফুটবল বিশ্বকাপেও লড়াই করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশকে গত রোববার তৃতীয় ওয়ানডে হারানোর দিনে ফুটবলে তুরস্ককে হারিয়েছে অজিরা। আগামী ১৯ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। একই দিনের দিবাগত রাতে ফুটবলে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে মিচেল মার্শদের দেশ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হাসপাতাল থেকে কারাগারে জিসান
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
কুমিল্লায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার
চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একই কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী
বুড়িচং নিমসারে মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার কুচাইতলীতে রাস্তা দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
এক ঘণ্টার ভারী বর্ষণে ডুবল কুমিল্লা নগরী
দেবিদ্বারে নতুন ইউএনও অশোক বিক্রম চাকমা’র যোগদান
দেশজুড়ে দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর
নৃত্যে দেশসেরা কুমিল্লার নির্ঝর দাস আবির
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২