শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম বিভাগে নৃত্যে প্রথম হয়েছে কুমিল্লার নির্ঝর দাস আদি
বশিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:৫৪ এএম আপডেট: ১২.০৬.২০২৬ ২:১৪ এএম |

 চট্টগ্রাম বিভাগে নৃত্যে  প্রথম হয়েছে কুমিল্লার নির্ঝর দাস আদি বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় নৃত্যে (বালক) প্রথম হয়েছে কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র নির্ঝর দাস আদি। ১০ জুন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ড. মোঃ জিয়া উদ্দিন ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ পরিচালক প্রাথমিক শিক্ষা বিভাগ ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব মোঃ নূরুল ইসলাম স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এ উপলক্ষে  চট্টগ্রাম বিভাগের  প্রাথমিক শিক্ষার বিভাগীয় কার্যালয়ে বিজয়ীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ করা হয়। এছাড়াও নির্ঝর ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়েও নৃত্যে প্রথম হয়েছে। নির্ঝর দাস কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র এবং কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া বাগানবাড়ীর জীবন চন্দ্র দাস ও মাধুরী সূত্রধরের একমাত্র ছেলে। তার নৃত্যের শিক্ষক হচ্ছে নটরাজ নৃত্যাঙ্গনের অভিজিৎ সরকার।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২