
জনসংখ্যার হিসাবে বিশ্বকাপের ইতিহাসে তাঁরা ক্ষুদ্রতম দেশ। এবারই বিশ্বকাপে অভিষেক। প্রথম ম্যাচেই চারবারের চ্যাম্পিয়ন জার্মানির মতো প্রতিপক্ষের বিপক্ষে ২১ মিনিটেই গোল শোধ করল! বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। গোল!
রেসলার জন সিনার মতো গোল উদ্?যাপন কোমেনেনসিয়ার। জার্মানির প্রথম গোলে সিনার এই উদ্?যাপনই করেছিলেন দলটির এক সমর্থক। ধারাভাষ্যকার ইয়ান ডার্কের কণ্ঠে আবেগ, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের দেশ স্তব্ধ করে দিল কোটি কোটি মানুষকে!’
যদিও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। জার্মানির মিডফিল্ডার ফেলিক্স এনমেচা কুরাসাওয়ের বক্সে ফাউলের শিকার হন যোগ করা সময়ে। পেনাল্টি থেকে গোল করেন জার্মানি ফরোয়ার্ড কাই হাভার্টজ। ৩–১ গোলে এগিয়ে বিরতিতে জার্মানি।
