কুমিল্লায়
ফুটবলপ্রেমীদের মাঝে ‘ফ্রি প্যালেস্টাইন’ সম্বলিত আর্জেন্টিনার জার্সি
বিতরণ করা হয়েছে।ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনার সমর্থন রেখেই তাদের
ফিলিস্তিন বিরোধী রাজনৈতিক অবস্থানের প্রতিবাদ জানাতে ব্যতিক্রমধর্মী এ
আয়োজনের উদ্যোগ নেয় মানবিক সংগঠন ‘বিবেক’ ও অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম
‘ফেইস দ্যা পিপল’।
শনিবার (২৩ জুন) বিকেল ৫টায় কুমিল্লা টাউনহল মাঠে
আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী অংশগ্রহণ করেন। এ সময়
অংশগ্রহণকারীদের মাঝে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা সম্বলিত আর্জেন্টিনার
জার্সি বিতরণ করা হয়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লার জেলা প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন ফেইস দ্যা
পিপল স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সাগর, মহানগর ছাত্রদলের যুগ্ন সধিারণ
সম্পাদক মোঃ ইয়াসিন, জাতীয় যুবশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুফিয়ান
রায়হানসহ বিভিন্ন রজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজনে ফেইস
দ্যা পিপল স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সাগর জানান, বিশ্বকাপে আর্জেন্টিনার
প্রতি সমর্থন এবং ভালোবাসা রেখেই ফিলিস্তিনের ব্যাপারে তাদের রাজনৈতিক
অবস্থানের পরিবর্তনের জন্যই এমন প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়েছে।
প্রধান
অতিথি কুমিল্লা জেলা প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, বাংলাদেশে সবচেয়ে
বেশি আর্জেন্টিনার সমর্থক রয়েছেন, ফিলিস্তিনকে আমরা সাপোর্ট করি, আমরা
যেহেতু এতই সাপোর্ট করি তাই, তাই আর্জেন্টিনা যেনো ফিলিস্তিনের প্রতি
সহনশীল ভূমিকায় আসে এবং ফিলিস্থিনকে যেনো তারা সাপোর্ট দেয় এজন্যই প্রতিবাদ
স্বরূপ এই জার্সি বিতরণ করা হয়েছে।
জার্সি নিতে আসা এজন জানান, আমি
আর্জেন্টিনার সমর্থক, কিন্তু ফিলিস্তিনের প্রতি আর্জেন্টিার রাজনৈতিক
অবস্থান আমার পছন্দ নয়, মূলত আর্জেন্টিনার জার্সিতে ফ্রি প্যালেস্টাইন লিখা
এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতেই এই প্রতিবাদে অংশ নেওয়া।
বক্তারা ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করে মানবতা, ন্যায়বিচার ও শান্তির পক্ষে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
