রোববার ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইনজুরিতে প্রথম বিশ্বকাপ ম্যাচ থেকে ছিটকে গেলেন রেফারি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১২:২৮ এএম আপডেট: ১৪.০৬.২০২৬ ১:২৪ এএম |

  ইনজুরিতে প্রথম বিশ্বকাপ ম্যাচ থেকে ছিটকে গেলেন রেফারিআইভরি কোস্ট ও ইকুয়েডরের মধ্যকার ‘ই’ গ্রুপ ম্যাচের মূল রেফারি ছিলেন মাইকেল অলিভার। কিন্তু ইনজুরির কারণে এই ম্যাচ পরিচালনা করতে পারবেন না তিনি। ম্যাচটি থেকে ইংলিশ রেফারির ছিটকে যাওয়ার কথা জানিয়েছে ফিফা।
ফিলাডেলফিয়ায় দুই দলের ম্যাচে অলিভারের বদলি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন ফরাসি রেফারি ফ্রাঙ্কোইস লেটেজিয়ের।
ফিফা জানিয়েছে, অলিভার তার প্রথম ম্যাচে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে চোট সামান্য হওয়ায় পরবর্তী ম্যাচগুলোতে দেখা যাবে তাকে।
এবারের বিশ্বকাপে ছয় ইংলিশ অনফিল্ড অফিসিয়ালসের একজন অলিভার। তার সঙ্গে মূল রেফারি হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যান্থনি টেলর। এছাড়া ইংল্যান্ড থেকে অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে এই আসরে থাকবেন গ্যারি বেসউইক, অ্যাডাম নুন, স্টুয়ার্ট বার্ট ও জেমস মেইনওয়ার্নিং। সব মিলিয়ে ৫২ রেফারি, ৮৮ অ্যাসিস্ট্যান্ট রেফারি ও ৩০ ভিডিও ম্যাচ অফিসিয়াল এবারের বিশ্বকাপের দায়িত্বে থাকছেন। 
২০১০ সাল থেকে প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করছেন ৪১ বছর বয়সী অলিভার। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া বনাম ব্রাজিল ম্যাচেও মাঠে ছিলেন তিনি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের ভাগ্য বদলাতে চাই : প্রধানমন্ত্রী
‘নিখোঁজ নয়; ছিলেন আত্মগোপনে’ ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা
শিবির নেতা জিসানকে বহিষ্কার
কুমিল্লার শিবের বাজার সীমান্তে বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা জব্দ, আটক ১
কুমিল্লায় পলো দিয়ে মাছ ধরা উৎসব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
২৬ ঘণ্টা পর নিখোঁজ ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা লাকসাম থেকে উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২