শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেশি ভাড়া নিলেই ব্যবস্থা: ব্রাহ্মণপাড়া-কুমিল্লা সড়কে পুলিশের বিশেষ অভিযান
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ১৩.০৬.২০২৬ ১:৪৮ এএম |






 বেশি ভাড়া নিলেই ব্যবস্থা:  ব্রাহ্মণপাড়া-কুমিল্লা  সড়কে পুলিশের  বিশেষ অভিযানইসমাইল নয়ন।।
কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া আঞ্চলিক সড়কে উৎসব ও ছুটির দিনে সিএনজিচালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে মাঠে নেমেছে পুলিশ।শুক্রবার (১২ জুন) সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা সদর কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার দূরত্ব প্রায় ২১ কিলোমিটার। এই গুরুত্বপূর্ণ রুটে কোনো নিয়মিত বাস সার্ভিস না থাকায় যাতায়াতের একমাত্র ভরসা সিএনজিচালিত অটোরিকশা। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিছু অসাধু চালক সাধারণ যাত্রীদের জিম্মি করে আসছিলেন। বিশেষ করে যেকোনো উৎসব বা সরকারি ছুটির দিন এলেই চালকেরা নিজেদের ইচ্ছামতো দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করেন বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে।
যাত্রীদের ভোগান্তি কমাতে ও ভাড়া নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে অবস্থান নেয় পুলিশের বিশেষ টিম। ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লাগামী সিএনজিগুলো থামিয়ে চালকেরা নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছেন কিনা, তা সরাসরি যাত্রীদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে।
অভিযান চলাকালে অসাধু চালকদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের প্রতিও একটি বিশেষ অনুরোধ জানিয়েছে পুলিশ প্রশাসন। কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, অনেক সময় অতিরিক্ত ভাড়া নেওয়া চালকদের পুলিশ ধরলে কিছু যাত্রী উল্টো চালকদের পক্ষ নিয়ে কথা বলেন, যা অন্যায়কে প্রশ্রয় দেয়। তাই ভাড়ার নৈরাজ্য ঠেকাতে চালকদের কোনো প্রকার অনৈতিক পক্ষ না নেওয়ার জন্য সম্মানিত যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, জনস্বার্থে এবং যাত্রী ভোগান্তি নিরসনে সড়কে পুলিশের এই কঠোর নজরদারি ও তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২