শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা
কম খরচে ‘বিদ্যুৎ উৎপাদন প্রকল্প’ দেখিয়ে প্রথম বিজয়করা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:৪০ এএম আপডেট: ১৩.০৬.২০২৬ ১:৪৯ এএম |



কম খরচে ‘বিদ্যুৎ উৎপাদন  প্রকল্প’ দেখিয়ে প্রথম বিজয়করা স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা সুমাইয়া আফরিন, নাইমা ভুঁইয়া ও নাজিয়া আহসান। তিনজনই চৌদ্দগ্রাম উপজেলার বিজয়করা স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রী। শুক্রবার ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রাম’ প্রতিযোগিতায় ‘কম খরচে বিদ্যুৎ উৎপাদন’ বিজ্ঞান প্রকল্প দেখিয়ে উপজেলা পর্যায়ে প্রথম নির্বাচিত হয়েছে। ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে প্রতিযোগিতায় মোট ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। প্রতিটি টিমকে সহযোগিতা করে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুইজন শিক্ষক। বিচারকমন্ডলী প্রকল্প পরিদর্শন ও শিক্ষার্থীদের মুখে বিস্তারিত তথ্য শুনে বিজয়করা স্কুল এন্ড কলেজকে প্রথম, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাইস্কুলকে দ্বিতীয় ও মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়কে তৃতীয় ঘোষণা করে। 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিওড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সালাহ উদ্দিন সজিব, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন। 
চৌদ্দগ্রাম সরকারি মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মামুন সাগর, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক আহসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ। এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ব্যতিক্রমী এ প্রতিযোগিতা বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্য টিম হলো; মিয়াবাজার কলেজ, আলহাজ¦ নূর মিয়া ডিগ্রি কলেজ, চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়, মিঞাবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি পাইলট মডেল হাইস্কুল, মিঞাবাজার তোষণ রফিক বালিকা বিদ্যালয়, শ্রীপুর প্রসন্ন একাডেমী, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, মুন্সিরহাট তাহেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, পায়েরখোলা উচ্চ বিদ্যালয়, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ, বিজয়করা স্কুল এন্ড কলেজ, লুদিয়ারা জহির আহমদ বালিকা উচ্চ বিদ্যালয়, বাতিসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প উত্থাপন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, ‘অংশগ্রহণকারী প্রতিটি টিমের শিক্ষার্থীরা ভালো করেছে। এভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে জ্ঞানের পরিধি বাড়ে। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প দেশের উন্নয়নে কাজে লাগবে। তবে আরও ভিন্ন আইডিয়া তৈরি করতে হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী সকল কাজে সহযোগিতার আশ^াস দেন তিনি’।  












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
চৌদ্দগ্রামে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২