বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:২০ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ১:২৯ এএম |




  চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ইটের আঘাতে এক শিশুসহ তিনজন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর গ্রামের নোয়াবাড়িতে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নালঘর নোয়াবাড়ির আবুল কালাম গংয়ের সাথে আবুল কাশেম গংয়ের ছয় শতক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বেশ কয়েকবার শালিশ বৈঠকে বাড়ির সীমানা নির্ধারণ হলেও আবুল কালাম গং মেনে নেয়নি। মঙ্গলবার বাড়ির সীমানা বেড়া ভাংচুর করে আবুল কালাম গং। বিষয়টি নিয়ে আবুল কাশেম গংয়ের লোকজন জিজ্ঞাসা করলে উল্টো ক্ষীপ্ত হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল পৌনে তিনটায় আবুল কালাম গংয়ের খোকন, জহির, কামরুল ও ওমর ফারুক প্রতিপক্ষের উপর হামলা চালায়। হামলায় আবুল কাশেম গংয়ের ভাতিজা জসিম উদ্দিন, তার স্ত্রী মরিয়ম আক্তার ও ছেলে আমির হামজা(৪) আহত হয়। এরমধ্যে গুরুতর আহত শিশু আমির হামজার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণে পাঁচটি সেলাই লেগেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বুধবার রাতে বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বাড়ছে ভ্যাটের আওতা
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২