ডেঙ্গু
প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬)
নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ৬ নম্বর
ওয়ার্ডের জামতলা রাস্তার মাথা থেকে উত্তর পাশ হয়ে চকবাজার, চকবাজার আলিয়া
মাদ্রাসা সড়ক, তেলিকোনা মোড় থেকে পৌর পার্ক, বখশিয়া মাজারসংলগ্ন এলাকা এবং
আমির দিঘীর পূর্বপাড় হয়ে চকবাজার পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম
পরিচালিত হয়।
১৬ নম্বর ওয়ার্ডে সংরাইশ নলুয়াপাড়া, মিলন সমিতি সড়ক এবং নবগ্রামের একাংশে ওষুধ ছিটানো হয়।
১৭
নম্বর ওয়ার্ডের সুজানগর বখশিয়া দরবার শরীফ থেকে রথরোডের দক্ষিণ পাশ,
পাথুরিয়াপাড়া কবরস্থান সড়কের অবশিষ্ট অংশ এবং তেলিকোনা প্রাইমারি স্কুল
সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
১৮ নম্বর ওয়ার্ডে নুরপুর মেইন সড়ক, মুরগিবাড়ি গলি, নুরপুর বড়বাড়ি এবং নুরপুর দক্ষিণপাড়া এলাকায় মশক নিধন অভিযান চালানো হয়।
এ
ছাড়া তোয়া হাউজিং, প্রশাসকের বাসভবন, লালমাই স্যানিটারি রোড, টমছমব্রিজ
এবং সাবেক পৌর প্রশাসকের বাসভবন এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত
হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর বিস্তার রোধে
নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
একই সঙ্গে নগরবাসীকে বাসাবাড়ি, ছাদ ও আশপাশের এলাকায় জমে থাকা পরিষ্কার
পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
