কুমিল্লা,
বি-বাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ¥ীপুর ও ফেনী জেলার অন্তর্ভুক্ত
বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে আঞ্চলিক কমিটি পূর্ণ গঠনের লক্ষ্যে
কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ^রোড একটি রেস্তোরায় গতকাল বৃহস্পতিবার
দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিটির
সভাপতি মো. আবুল বাহার।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ
সম্পাদক মো. কামাল হোসেন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার
হোসেন, লক্ষ¥ীপুর জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী
মো. শাহজাহান, ফেনী জেলা ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.
আলী, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) সাধারণ সম্পাদক মো. ইদ্রিস
মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান টিপু, দপ্তর সম্পাদক
ইউসুফ খান, চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (১২২০) সভাপতি মো. বাবুল
মিয়াজী, চাঁদপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক
আবুল কালাম মন্টু, চাঁদপুর জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ওমর
ফারুক, কুমিল্লা জেলা ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন
(২০২৪) সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক তুহিন, কুমিল্লা জেলা ট্রাক ও
ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়ন (২০৪৪) সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, নোয়াখালী
জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২৬৫) সভাপতি নুরুল ইসলাম সেলিম প্রমুখ।
এসময় কুমিল্লা, বি-বাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ¥ীপুর ও ফেনী জেলার
অন্তর্ভুক্ত বিভিন্ন শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত
মতবিনিময় সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে মো. আবুল বাহারকে আহবায়ক,
মোহাম্মদ ইদ্রিস মিয়া, হাজী মো. শাহজাহান ও মো. আলীকে যুগ্ম-আহবায়ক এবং
মো. কামাল হোসেন খন্দকারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি
ঘোষণা করা হয়। অত্র কমিটি পরবর্তীতে সভা আহবান করে একটি পূর্ণাঙ্গ কমিটি
গঠন করে আঞ্চলিক কমিটির কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
