কুমিল্লা
টাউন হল মাঠে বড় পর্দায় দেখানো হবে ফুটবল বিশ্বকাপের সব ক'টি খেলা। টাউন
হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চ থেকে এসব খেলা দেখানো হবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর উদ্যোগে এই
বিশ্বকাপ খেলা দেখানোর আয়োজন সম্পন্ন করা হয়েছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ টি দলের ১০৪ টি খেলার সবগুলো এই বড় পর্দায় দেখানো হবে বলে জানিয়েছেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
শনিবার
সন্ধ্যায় টাউন হল পরিদর্শনে এসে প্রশাসক আরো বলেন, ফুটবল বিশ্বকাপের
আনন্দমুখর পরিবেশ একসাথে উপভোগ করতে পারে এজন্য এই আয়োজন করা হয়েছে।
বিশ্বকাপ ফুটবলের সবগুলো ম্যাচ এখানে দেখানো হবে। দর্শকরা যেন নিরাপদে খেলা
উপভোগ করতে পারেন সেজন্য কুমিল্লা সিটি করপোরেশনের সিইও জেলা পুলিশের সাথে
আলোচনা করে ব্যবস্থা গ্রহন করেছেন।
বিশ্বকাপ ফুটবলের এই আয়োজন
উপলক্ষ্যে টাউন হল মাঠে বাংলাদেশের পতাকাসহ অংশগ্রহণকারী ৪৮ দলের পতাকা
লাগানো হয়েছে। এছাড়া রঙিন পতাকা পুরো টাউন হল মাঠ রাঙানোর আয়োজন হাতে নেয়া
হয়েছে।
