
দাউদকান্দি
মডেল থানা পুলিশ পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, নিষিদ্ধ
ঘোষিত সংগঠনের এক সদস্য, একটি চুরি মামলার আসামি এবং এক পরোয়ানাভুক্ত
আসামিসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে।
দাউদকান্দি মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারীর দিকনির্দেশনায় পরিচালিত এসব অভিযানে
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই
মধুসূদন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায়
যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এসময় তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) নামে
এক নারীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি কুমিল্লা কোতয়ালী থানার
মনাগ্রাম এলাকার বাসিন্দা।
এদিকে, এসআই ইমাম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ
বুধবার রাতে দাউদকান্দি পৌর পার্ক এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য
মো. আনোয়ার হোসেনকে (৩৯) গ্রেফতার করেন। তিনি দাউদকান্দি উপজেলা শ্রমিক
লীগের সহ-সভাপতি বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি দাউদকান্দি উপজেলার দোনারচর
এলাকায়।
অপরদিকে, এসআই নির্মল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ একই দিন সন্ধ্যা
সাড়ে ৭টায় গৌরীপুর বাজার এলাকা থেকে নিয়মিত একটি চুরি মামলার আসামি মো.
তুহিনকে (২০) গ্রেফতার করেন। তার বাড়ি মুরাদনগর উপজেলার বাউটিপাড়া গ্রামে।
এছাড়া,
এএসআই মাহবুব আলম সঙ্গীয় ফোর্সসহ রাতে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে জিআর
পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজামকে (২০) গ্রেফতার করেন। তিনি
দাউদকান্দি উপজেলার চান্দেরচর এলাকার বাসিন্দা।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
