গ্রামীণ
নারীর স্বাস্থ্য সুরক্ষা, কিশোরী স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং ঙহব
ঐবধষঃয পদ্ধতির মাধ্যমে টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
বার্ডের লালমাই অডিটোরিয়ামে রাজস্ব বাজেটের আওতায় পরিচালিত
‘স্বাস্থ্য-ই-শক্তি: সমন্বিত স্বাস্থ্য উদ্যোগের মাধ্যমে নারীর ক্ষমতায়ন’
শীর্ষক প্রায়োগিক গবেষণার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বার্ডের
কর্মকর্তা ও গবেষণার উপকারভোগীরা অংশ নেন।
সেমিনারে সভাপতিত্ব করেন
বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন
যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) আযমা মাহমুদা। সেমিনার পরিচালক ছিলেন
যুগ্মপরিচালক (পল্লী প্রশাসন) ও প্রধান গবেষক আফরীন খান।
মূল প্রবন্ধে
আফরীন খান বলেন, গ্রামীণ নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য,
মাতৃস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা এবং স্বাস্থ্য অধিকার
নিশ্চিত করতে সমন্বিত ও অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ জরুরি। তিনি গবেষণার
লক্ষ্য, কার্যক্রম ও সম্ভাব্য সামাজিক প্রভাব তুলে ধরেন।
জাতীয় হৃদরোগ
ইনস্টিটিউট ও হাসপাতালের পুষ্টিবিদ ছাঈদা লিয়াকত কিশোরীদের কৈশোরকালীন
শারীরিক-মানসিক পরিবর্তন, পুষ্টি ও স্বাস্থ্যঝুঁকি বিষয়ে আলোচনা করেন। নারী
উন্নয়ন কেন্দ্র (ঘটক)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাশহুদা খাতুন
শেফালী প্রজনন স্বাস্থ্য, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে
সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা
ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর মেডিকেল অফিসার ডা. মো. ফয়জুল ইসলাম ‘গ্রামীণ
স্বাস্থ্য উন্নয়নে ঙহব ঐবধষঃয পদ্ধতির প্রয়োগ ও করণীয়’ বিষয়ে প্রবন্ধ
উপস্থাপন করেন। তিনি মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশগত
স্বাস্থ্যের সমন্বিত সম্পর্ক এবং রোগ প্রতিরোধে ঙহব ঐবধষঃয ধারণার গুরুত্ব
ব্যাখ্যা করেন।
আলোচক হিসেবে অংশ নেন কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী
নুর মোহাম্মদ বশীর আহমেদ, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি (ঝঐওঝটক)-এর
নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মেজবাহউদ্দীন।
বক্তারা
বলেন, নারীর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও ক্ষমতায়ন নিশ্চিত না হলে টেকসই
গ্রামীণ উন্নয়ন সম্ভব নয়। একই সঙ্গে কিশোরী স্বাস্থ্য, ক্যান্সার সচেতনতা
এবং ঙহব ঐবধষঃয ধারণার কার্যকর বাস্তবায়ন দেশের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও
শক্তিশালী করবে।
সভাপতির বক্তব্যে আবদুল্লাহ আল মামুন বলেন,
গবেষণাভিত্তিক জ্ঞান, স্থানীয় অভিজ্ঞতা ও অংশগ্রহণমূলক উদ্যোগের সমন্বয়ের
মাধ্যমে নারীর স্বাস্থ্য সুরক্ষা ও ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব।
তিনি গবেষণালব্ধ সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সমন্বিতভাবে
কাজ করার আহ্বান জানান।
