বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুড়িচংয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক সভা অনুষ্ঠিত
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৫৪ এএম |


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা সভাপতি মাওলানা মো. জাকারিয়া খানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. আবু কাউছার আরমান এবং সংগঠনের সাবেক উপজেলা সভাপতি মাস্টার ফয়েজ আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মো. রবিউল আলম, সোলেমান পাটোয়ারী, বুড়িচং উপজেলা সিএনজি চালিত অটোরিকশা, মিশুক ও বেবীট্যাক্সি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জামাল হোসেন, সেক্রেটারি আলমগীর হোসেন আলমসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, কর্মপরিবেশ উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বাড়ছে ভ্যাটের আওতা
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২