বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:২০ এএম আপডেট: ১১.০৬.২০২৬ ১:২৯ এএম |



  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্নকুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস এবং বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই। তিনি মঙ্গলবার ভোর ৬টা ৫ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
মরহুমের প্রথম নামাজে জানাজা কুমিল্লা জজকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা কুমিল্লা টাউন হল মাঠে এবং তৃতীয় জানাজা তাঁর পৈতৃক নিবাস বরুড়া উপজেলার শিলমুড়ি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজাগুলোতে রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।  বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুমিল্লার রাজনৈতিক, সামাজিক ও আইনজীবী অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
অ্যাডভোকেট রুস্তম আলী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারি (জিএস) ছিলেন। তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের জন্য তিনি এলাকায় একজন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বাড়ছে ভ্যাটের আওতা
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২