কুমিল্লা
সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম
উৎপাদন করায় মায়ের দোয়া আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
ও ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অননুমোদিত
কাঁচামাল ও উৎপাদিত পণ্য ধ্বংস করা হয়। আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে
বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লা ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
প্রশাসনের যৌথ উদ্যোগে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়,
মঙ্গলবার দুপুরে অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অননুমোদিত কালার,
ফ্লেভার ও অন্যান্য কাঁচামাল ব্যবহার করে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত
নিবন্ধন সনদ ব্যতিরেকে আইসক্রিম উৎপাদন, বিক্রয়-বিতরণের অপরাধে পদুয়ার
বাজার বিশ^রোড এলাকায় মায়ের দোয়া আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. দিদার
মিয়াকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা ও
১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় অননুমোদিত কাঁচামাল ও
উৎপাদিত পণ্যও ধ্বংস করা হয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব
পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফর
রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিচালক (সিএম) মো. মোস্তাক আহমেদ ও
ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল।
জনস্বার্থে মোবাইল কোর্ট
এর অভিযান অব্যাহত থাকবে বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানান, উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
