বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৪৮ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ১৭০ অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা, ৩৫ জনের চশমা পরীক্ষা ও ২৩ জন রোগীর ছানি অপারেশনের বাছাই করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার(৯ জুন) রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় স্থানীয় আল মদিনা নূরানী হাফেজিয়া মাদ্ররাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুহিব আসিফ, আবদুল জলিল মেম্বার, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী পাল, মাদরাসার সভাপতি একেএম শহিদুল আলম, মুহতামিম হাফেজ ফরিদ উদ্দিন, সমাজসেবক আবদুল হাকিম, ইতালি প্রবাসী মোহন মিয়া, শিক্ষক শহীদুল ইসলাম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক নাজমুল হাসান মাসুদ, ফ্রান্স প্রবাসী নাঈমুল হাসান মামুন, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সিনিয়র গ্রোগ্রাম অর্গানাইজার মোঃ লালন উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার বকুল নমঃ, রিপ্রেকসনিষ্ট আওয়াল আলী, ডাক্তার সহকারী রবিউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে রামচন্দ্রপুর গ্রামের তরুণ সমাজ।
রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার আবদুল কাদের বলেন, ‘সমাজের বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা পেলে আগামীতে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, ‘ফ্রি চক্ষু চিকিৎসা উপলক্ষে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিগণ আর্থিক সহযোগিতা করেছেন। ফাউন্ডেশন ও গ্রামবাসীর পক্ষ থেকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি’।
উল্লেখ্য, ২০২৪ সালের পহেলা এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও ঈদে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বাড়ছে ভ্যাটের আওতা
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২