বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংশোধনে সভায় বসছে ইসি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৪৮ এএম |



স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট বিধিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সময়সূচির ভিত্তিতে কমিশন সভার নোটিশ জারি করা হবে। এদিকে সভায় আলোচনার জন্য বিধিমালা সংশোধনের খসড়াও প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আগামী সপ্তাহের মধ্যেই কমিশন সভা অনুষ্ঠিত হতে পারে। তিনি জানান, এখন পর্যন্ত বড় সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট ব্যবহার না করা। এছাড়া অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগও রাখা হচ্ছে না।
তিনি আরও বলেন, আইনে যেসব পরিবর্তন আনা হয়েছে, তার ধারাবাহিকতায় বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের আগস্টে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা এবং অক্টোবরের শেষ দিকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তবে কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।
ইসির কর্মকর্তারা মনে করেন, নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ বা পৌরসভা নির্বাচন আগে হওয়া উচিত। তবে যে নির্বাচনই আগে হোক, সেটি সুষ্ঠুভাবে আয়োজন করাই কমিশনের মূল লক্ষ্য।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বাড়ছে ভ্যাটের আওতা
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২