বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক বছরে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৪৮ এএম |



আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানি করতে চায় বাংলাদেশ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিষয়টি আমলে নিয়ে কাজ করার কথা মস্কোর পক্ষ থেকে ঢাকাকে জানানো হয়েছে। 
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, আগামী এক বছরের মধ্যে জনশক্তি রপ্তানি এক লাখ কর্মী পর্যন্ত বাড়ানোর বিষয়ে বাংলাদেশ প্রস্তাব দিলে তা দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয় রাশিয়া। বর্তমানে রাশিয়ায় প্রায় দশ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। এ বিষয়ে উভয় পক্ষ শীঘ্রই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, রাশিয়ায় গিয়ে বাংলাদেশিরা রুশ-ইউক্রেন যুদ্ধে মস্কোর হয়ে অংশ নিয়ে বিপদে পড়েছে। ঢাকা–মস্কো দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশিদের নিরাপদে ফেরত আনতে অনুরোধ জানিয়েছেন খলিলুর রহমান। যেসব বাংলাদেশি ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন, তারা নিয়মতান্ত্রিক উপায়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাশিয়া গিয়েছেন। বেশিরভাগই রাশিয়ায় গিয়ে বড় অঙ্কের অর্থের লোভে পড়ে যুদ্ধে যোগ দিয়েছেন। পরবর্তী সময়ে বিপদে পড়ে জোর করে যুদ্ধে নিয়ে যাওয়ার দাবি তুলছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও মস্কো দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে একমত হয়েছে। খলিলুর রহমান রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দেন। এ প্রসঙ্গে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার প্রস্তাবকে রুশ পক্ষস্বাগত জানিয়েছে।
এই সফরকালে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও স্বাস্থ্য খাতে এআই-এর প্রয়োগ বিষয়ে একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন, যাতে রুশ কর্তৃপক্ষ সানন্দে সম্মত হয়। রুশ কর্তৃপক্ষ বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে এবং বাংলাদেশে এআইয়ের উৎকর্ষ প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন এবং তাঁর সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বাড়ছে ভ্যাটের আওতা
জামায়াতের মেয়র প্রার্থী কে? চূড়ান্ত হবে এ মাসেই
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী আর নেই জানাজা ও দাফন সম্পন্ন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২