চাঁদপুর সদর উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেকজন।
মঙ্গলবার
বিকাল ৫টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান স্টেশন সংলগ্ন
ঈদগাহ ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসিবুল আহসান জানান।
নিহত মো. সোহাগ (৩৫) ঢাকার কেরানীগঞ্জ থানার পার গেন্ডারিয়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগসহ কয়েকজন মেঘনা নদীতে গোসল করতে নামেছিলেন। তখন বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতের সোহাগসহ দুজন আহত হন।
চিকিৎসক আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই সোহাগ মারা গেছেন। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
