শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘রাজনীতির নামে নিষিদ্ধ আ'লীগের অশান্ত পরিবেশ তৈরীর পাঁয়তারা’ এম.এ লতিফ ভূইয়া
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:১৩ এএম |


রাজনীতির নামে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্ত পরিবেশ তৈরীর পাঁয়তারা করছে বলে অভিযোগ করছেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক ও বিশিষ্ট শিল্পপতি এম.এ লতিফ ভূঁইয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন হোক, জনগণ ভালো থাকুক- নিষিদ্ধ দলটি তা চায় না। দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আ.লীগের জেলে থাকা ও পলাতক নেতারা কতিপয় সন্ত্রাসী নেতাকর্মীদের লেলিয়ে দিচ্ছে। দেশের শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আ.লীগের গণবিরোধী সকল অপতৎরতার দাঁতভাঙা জবাব দেয়া হবে। 
তিনি মঙ্গলবার (৯ জুন) দাউদকান্দি উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয়ে উপজেলা ছাত্র দল আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। 
এম.এ লতিফ ভূইয়া বলেন, নিষিদ্ধ সংগঠন আ.লীগের রাজনীতির নামে ভন্ডামী,সন্ত্রাস এবং জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা শক্তহাতে মোকাবেলা করা হবে। কোনো ছাড় দেয়া হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা সজাগ দৃষ্টি রাখতে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান। 
প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগের গণবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে আমরা তাদের মোকাবেলা করতে আমরা রয়েছি সদাজাগ্রত। 
সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল বাসেদের সভাপতিত্বে  সভা সঞ্চালনা করেন সদস্য সচিব রিমন খন্দকার।
এই সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার, সদস্য সচিব পাবেল আহমেদ, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শান্ত।
সভাশেষে দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভুইয়া এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেছে।  মিছিলে প্রচুরসংখ্যক প্রতিবাদি নেতাকর্মীদের গগনবিধারী আওয়াজে মুহুর্মুহু স্লোগান ছিল- আওয়ামী সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান। আ.লীগের কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও। নিষিদ্ধ দলের সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২