রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৪, তিনজনের কারাদণ্ড
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১:৪৯ এএম আপডেট: ০৭.০৬.২০২৬ ২:১৯ এএম |


 ব্রাহ্মণপাড়ায়  পৃথক অভিযানে  গ্রেপ্তার ৪,  তিনজনের কারাদণ্ড
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন অভিযানে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পৃথক এক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মেহেদী হাসান ওরফে রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শশীদল এলাকার তারা মিয়ার ছেলে সুমন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
একই আদালত পূর্বপোমবাড়া এলাকার নাছির উদ্দিন সরকারের ছেলে মো. সাইফ উদ্দিন সরকার এবং দেবিদ্বার উপজেলার এগারোগ্রাম এলাকার জাকির হোসেনের ছেলে আবুল খায়েরকে মাদক সেবনের দায়ে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত তিনজনসহ গ্রেপ্তার হওয়া সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২