রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আনোয়ারুল হক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হওয়ায় কুমিল্লায় আনন্দ র‌্যালি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ০৬.০৬.২০২৬ ১:৪৪ এএম |



  আনোয়ারুল হক কেন্দ্রীয়  যুবদলের সহ-সভাপতি হওয়ায় কুমিল্লায় আনন্দ র‌্যালিস্টাফ রিপোর্টার।। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হককে সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে কুমিল্লা নগরীতে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে অবস্থিত মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালীটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক হাজী আনোয়ারুল হক।
তিনি বলেন, “দলের এই দায়িত্ব আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। এছাড়া সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে যুবদলের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি কুমিল্লাসহ সারা দেশের যুবদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করে যাব।
তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দলের প্রতি নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে আগামীতেও যুবদলের নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে।
পরে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হাজী আনোয়ারুল হককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নেতাকর্মীদের উচ্ছ্বাস ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে দলীয় কার্যালয় প্রাঙ্গণ।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২