বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈদের পর আসছে অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুশীলন শুরু কবে?
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৩৮ এএম আপডেট: ২৬.০৫.২০২৬ ১:৪৯ এএম |




  ঈদের পর আসছে অস্ট্রেলিয়া, বাংলাদেশের অনুশীলন শুরু কবে?

ওয়ানডে খেলতে ১৫ বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। ঈদের পরপরই বাংলাদেশে পা রাখবে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলবেন অতিথিরা। ওয়ানডে সিরিজটি হবে মিরপুরে। টি-টোয়েন্টি চট্টগ্রামে।
আগামী ৫ জুন অসিদের ঢাকায় আসার কথা রয়েছে। পাকিস্তানে তিন ওয়ানডে খেলে বাংলাদেশে আসবেন হেড, গ্রিন, মার্শরা। পাকিস্তানে তাদের তিন ওয়ানডে যথাক্রমে ৩০ মে, ২ ও ৪ জুন। এরপরই বাংলাদেশের বিপক্ষে তাদের অ‌্যাওয়ে সিরিজ।
৯, ১১ ও ১৪ জুন তিন ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭, ১৯ ও ২১ জুন হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়নাডে সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজের ম্যাচ দুপুর ২টায় শুরু হবে। চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় এবং শেষ টি-টোয়েন্টি দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে এখন ঈদের আনন্দ। পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর একাধিক ক্রিকেটার খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগের এক ম‌্যাচ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারাও এখন ছুটিতে। কেউ কেউ চলে যাচ্ছেন দেশের বাইরে ঈদ কাটাতে।
তবে অফুরন্ত ছুটি নেই তাদের। জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়ে যাবে ৬ জুন থেকে। তবে এর আগেই তারা মাঠে ফিরবেন। ঢাকা প্রিমিয়ার লিগের অষ্টম ও নবম রাউন্ডের ম‌্যাচ হবে ২ ও ৫ জুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে দুইটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার কথা রয়েছে প্রায় সব ক্রিকেটারেরই। ম‌্যাচ প্রস্তুতির অংশ হিসেবেই তারা লিগের ম‌্যাচটি খেলবেন।
অস্ট্রেলিয়া সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২১ সালে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা ৪-১ ব্যবধানে হেরেছিল। এর আগে ২০১৭ সালে এসে দুই টেস্ট খেলেছিল। ঢাকায় ম্যাচ হারলেও অস্ট্রেলিয়া টেস্ট জেতে চট্টগ্রামে। এছাড়া সবশেষ তারা ওয়ানডে খেলেছিল ২০১১ সালে। ওয়ানডে বিশ্বকাপের পরপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসেছিল শেন ওয়াটসন, মিচেল জনসনরা। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২