
প্রধানমন্ত্রীর
ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও
মাস্টাররোলে নিয়োজিত স্টাফদের জন্য ঈদ উপহার হিসেবে ৪১ লাখ ৬০ হাজার টাকা
আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই অনুদানের চেক
গ্রহণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।
আগামী
২৫ মে সোমবার সকাল ১০টায় ধর্মসাগর সংলগ্ন শিশু পার্কে কুসিকের ৮৩২ জন
কর্মীর মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থাকবেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু।
সিটি
কর্পোরেশন সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক
কর্মচারীদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই আর্থিক সহায়তা প্রদান করা
হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে কর্মীদের মাঝে
স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে অনুদান প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
এ
বছর রোজার ঈদের আগেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ৫ হাজার টাকা
করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বর্তমানে দেশের আটটি বিভাগের অধীনে
মোট ১৩টি সিটি করপোরেশন রয়েছে। সর্বশেষ ১৩তম সিটি করপোরেশন বগুড়া সিটি
করপোরেশন। এর মধ্যে চট্টগ্রাম ছাড়া অন্যসব সিটি করপোরেশনে প্রশাসক বসানো
হয়েছে।
প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, “মাননীয়
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সারাদেশের সিটি করপোরেশনের প্রশাসক ও
মেয়রের কাছে করপোরেশনসমূহের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ বোনাসের চেক
হস্তান্তর করেছেন।
“একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকে সিটি
করপোরেশনের শহরকে পরিচ্ছন্ন-পরিচ্ছন্ন রাখতে প্রশাসকদের প্রতি নির্দেশনা
দিয়েছেনৃ‘ক্লিন সিটি’ গড়ে তুলতে বলেছেন। নগরীতে জলাবদ্ধতা যাতে না হয়,
সেজন্য খাল-নর্দমা নিয়মিত পরিস্কার যাতে করা হয় সেব্যাপারে প্রশাসকদের
উদ্যোগী হতে বলেছেন।”
