শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বরুড়ায় দুই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩৪ এএম আপডেট: ১০.০৬.২০২৬ ১২:৫২ এএম |

 বরুড়ায় দুই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা কুমিল্লার বরুড়া পৌর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হোটেলকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন এবং বিশুদ্ধ জারের পানি ব্যবহার না করার দায়ে চান্দিনা রোডের সুপার স্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বরুড়া থানার রোডে অবস্থিত হাজি কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টের প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকেও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় তিনি জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হোটেল-রেস্টুরেন্ট মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয় সচেতন মহল জনস্বার্থে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২