
আসন্ন
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার
চান্দলা ইউনিয়নে নতুন এক আশার আলো হয়ে দেখা দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ও
সমাজসেবক আব্দুস সাত্তার সরকার লিটন। "শাসক নয়, বরং সাধারণ মানুষের সেবক
হিসেবে কাজ করতে চাই"—এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়ে ইতোমধ্যেই তিনি
ইউনিয়নবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
চান্দলা ইউনিয়নের সরকার বাড়ির
কৃতি সন্তান এবং জনাব আবুল হাসেম সরকারের ছেলে আব্দুস সাত্তার সরকার লিটন।
দীর্ঘ দিন ধরে এলাকায় সুনামের সাথে মানুষের কল্যানে রাজনৈতি করে আসছেন।
পাশাপাশি শিক্ষা, ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার রয়েছে সরব উপস্থিতি।
তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির একজন সম্মানিত সদস্য এবং চান্দলা ইউনিয়ন
বিএনপির সভাপতি হিসেবে সফলভাবে তিন দফায় দায়িত্ব পালন করেছেন। বর্তমানে
তিনি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের একজন আস্থাভাজন ও
ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন।
স্থানীয়দের সাথে কথা
বলে জানা গেছে, লিটন সরকারের স্বচ্ছ ইমেজ এবং জনহিতকর কাজের কারণে সাধারণ
মানুষের মাঝে তাকে নিয়ে ইতিবাচক আলোচনা তুঙ্গে। করিমপুরের বাসিন্দা
আলাউদ্দিন বলেন, "আব্দুস সাত্তার লিটন সরকার একজন স্বচ্ছ রাজনীতিক। এমপি
হাজী জসিম উদ্দিন সাহেবের ভালোবাসার মানুষ হিসেবে তিনি সবসময় আমাদের
সুখে-দুঃখে পাশে থাকেন। আমরা চাই তিনি চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের হাল
ধরুন।"
গৃহিণী খাদিজা বেগম ও তরুণ সমাজকর্মী নুরুল ইসলাম জানান, এলাকার
স্কুল, মাদ্রাসা ও মসজিদে তার নিয়মিত অনুদান এবং বেকার তরুণদের কর্মসংস্থান
নিয়ে তার চিন্তা-ভাবনা সাধারণ ভোটারদের আশাবাদী করে তুলেছে।
এ ছাড়াও
তারা জানান, গত সরকারের আমলে তিনি সামান্য ব্যবধানে পরাজিত হয়েছে আমার
আশাবাদী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমাদের
প্রত্যাশা।
নির্বাচনী প্রস্তুতি ও নিজের লক্ষ্য নিয়ে আব্দুস সাত্তার
সরকার লিটন বলেন "আমি ক্ষমতার মোহে নয়, বরং চান্দলা ইউনিয়নের মানুষের সেবক
হয়ে থাকতে চাই। আমার প্রধান লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত
করে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তোলা। বিশেষ করে মাদক, বাল্যবিবাহ এবং
ইভটিজিংয়ের মতো অসামাজিক কার্যকলাপ থেকে যুবসমাজকে দূরে রাখতে আমি
বদ্ধপরিকর।"
তিনি আরও বলেন , এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণের
মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করে চান্দলাকে কুমিল্লার একটি আদর্শ ইউনিয়ন
হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি।
স্থানীয় সচেতন মহলের মতে, সততা,
অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার সঠিক সমন্বয় ঘটলে আব্দুস সাত্তার লিটন সরকারের
নেতৃত্বে চান্দলা ইউনিয়নে উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। ইউনিয়ন
পরিষদ নির্বাচনে তার এই সক্রিয় অংশগ্রহণ স্থানীয় রাজনীতির সমীকরণকে অনেকটাই
বদলে দিয়েছে।
